Home আঞ্চলিক খুলনায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

খুলনায় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

Share
Share

খুলনার ডুমুরিয়া উপজেলায় মিনি ট্রাকের নিচে চাপা পড়ে মোস্তফা গাজী নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সরকারি মধুগ্রাম কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা গাজী শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল উচ্চ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, মোস্তফা নবীনবরণ অনুষ্ঠানে মাদ্রাসায় যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় দৌলতপুরগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, “সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, ট্রাকের অতিরিক্ত গতিবেগ ও সড়কে নিরাপত্তা না থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। পরিবার ও মাদ্রাসার শিক্ষকরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাফ চ্যাম্পিয়নশিপের আগে দারুণ শুরু, থাই ক্লাবকে ২–০ গোলে হারাল বাংলাদেশ নারী দল

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতিতে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতকে ২–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস...

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও স্ট্যালিনের সৌজন্য সাক্ষাৎ

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি শপথ গ্রহণের একদিন পরই সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের...

Related Articles

জমে উঠছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতাদের ভিড়

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় জমে উঠতে শুরু করেছে...

চেন্নাইয়ে কারিনা কায়সারের চিকিৎসা শুরু, হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট

লিভার–সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের চিকিৎসা এখন ভারতের...

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হলো রিং

রাষ্ট্রপতির হার্টে ব্লক ধরা পড়ার পর চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল সফলভাবে রিং...

উখিয়ার আশ্রয়শিবিরে আবার গোলাগুলি, রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক...