Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের হাতে জাতীয় পরিচয়পত্র বিতরণ
আন্তর্জাতিকজাতীয়

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের হাতে জাতীয় পরিচয়পত্র বিতরণ

Share
Share

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের জন্য জাতীয় নির্বাচনে ভোটাধিকার বিষয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)ও বিতরণ করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর জি টাওয়ারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম তদারকি করেন। সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

নির্বাচন কমিশনার প্রধান বক্তৃতায় জানান, এবারের জাতীয় নির্বাচনে প্রথমবার প্রবাসীরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে এবং প্রবাসী ভোটারদের জন্য তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।”
মো. আনোয়ারুল ইসলাম প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বলেন:
• প্রবাসীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
• নিবন্ধনের পর তাদের ঠিকানায় ডাকের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে।
• ভোটাররা ব্যালট পূরণ করে নির্ধারিত খামে ফেরত পাঠাবেন, যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে।
• প্রবাসীরা অনলাইনে তাদের ব্যালট কোথায় পৌঁছেছে তা ট্র্যাকও করতে পারবেন।

নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন, ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ সহজ করার জন্য হাইকমিশন প্রয়োজনীয় সকল প্রচারণা ও সহায়তা কার্যক্রম চালাবে।

সভার শেষে মো. আনোয়ারুল ইসলাম প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি ও স্ট্যালিনের সৌজন্য সাক্ষাৎ

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি শপথ গ্রহণের একদিন পরই সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের...

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবি শিক্ষার্থীসহ দুজনকে এক দিনের রিমান্ডে পাঠাল আদালত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালককে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন...

Related Articles

চেন্নাইয়ে কারিনা কায়সারের চিকিৎসা শুরু, হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট

লিভার–সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের চিকিৎসা এখন ভারতের...

কাঁটাতার ইস্যুতে ভারতের অবস্থান জানালেন জয়সোয়াল

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল...

দল গোছাতে নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা, পাল্টা একগুচ্ছ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। দলকে আরও সংগঠিত করতে তৃণমূল...

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হলো রিং

রাষ্ট্রপতির হার্টে ব্লক ধরা পড়ার পর চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল সফলভাবে রিং...