Home আঞ্চলিক ধেয়ে আসছে প্রবল বৃষ্টিবলয়: ৭০% এলাকায় ভারী বর্ষণ, বন্যা-ভূমিধসের শঙ্কা
আঞ্চলিকজাতীয়

ধেয়ে আসছে প্রবল বৃষ্টিবলয়: ৭০% এলাকায় ভারী বর্ষণ, বন্যা-ভূমিধসের শঙ্কা

Share
Share

১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বিডব্লিউওটি। উপকূল ও পাহাড়ি অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে দেশের ওপর দিয়ে বয়ে যাবে চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিবলয়টি একসঙ্গে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে। ১৪ সেপ্টেম্বর প্রবেশ করলেও ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে। মূলত দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত অধিকাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব বিভাগ-
রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোও থাকবে ঝুঁকির মধ্যে। এসব এলাকায় দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে (উপকূল বাদে) মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।

সম্ভাব্য প্রভাব ও ঝুঁকি-
ক) নদ-নদীর পানি বৃদ্ধি
ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যেতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের নিচু এলাকায় জোয়ারের সঙ্গে মিলিত হয়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
খ) পাহাড় ধসের আশঙ্কা
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা—বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকি প্রবল। বিশেষজ্ঞরা এসব এলাকায় ভ্রমণ বা অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
গ) বজ্রপাত ও ঝড়ো হাওয়া
বৃষ্টিবলয়ের শুরুতে বজ্রপাত বেশি হতে পারে। যদিও পরে তা কিছুটা কমে আসবে। বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই, তবে উত্তরাঞ্চল ও উপকূলে দমকা হাওয়া থাকতে পারে।
ঘ) আবহাওয়ার অস্বস্তি
বৃষ্টির সময় আবহাওয়া শীতল ও আরামদায়ক হলেও বিরতির মধ্যে কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাত (৬ দিনে)
• রংপুর: ১৮০–২৫০ মিমি (গড় ৪ দিন)
• ময়মনসিংহ: ১৪০–২৬০ মিমি (গড় ৪ দিন)
• সিলেট: ১৬০–২৬০ মিমি (গড় ৪ দিন)
• চট্টগ্রাম: ৯০–২৫০ মিমি (গড় ৩ দিন)
• ঢাকা: ১২০–১৮০ মিমি (গড় ৪ দিন)
• খুলনা: ১২০–১৫০ মিমি (গড় ৪ দিন)
• বরিশাল: ১৩০–২০০ মিমি (গড় ৩ দিন)
• রাজশাহী: ১১০–১৫০ মিমি (গড় ৩ দিন)

সতর্কবার্তা
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দেশের উপকূল ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। স্থানীয় প্রশাসনকে সম্ভাব্য বন্যা ও ভূমিধস মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নরকে স্বাগতম’: ইরানি সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চড়িয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত ইংরেজি দৈনিক ‘তেহরান...

ইরানে হামলার প্রতিবাদ-আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিং’ বিক্ষোভ চলছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, ইরানে সাম্প্রতিক সামরিক অভিযান এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ‘নো কিংস’ (কোনো রাজা নেই)...

Related Articles

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭)...

সরিষাবাড়ীর ঝিনাই সেতুটির দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

দীর্ঘ ছয় বছরেও জোড়া লাগেনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত...

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...