Home আঞ্চলিক মাগুরায় বাসচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নি’হ’ত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মাগুরায় বাসচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নি’হ’ত

Share
Share

মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত জেল পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান শহরের পিটিআই পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত তরিকুর রহমানের ছেলে। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি পুলিশ বিভাগ থেকে অবসর নিয়েছিলেন।

স্থানীয় ব্যবসায়ী সাইফুল খান জানান, রাতে একতা কাঁচা বাজার মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে রাস্তা পার হচ্ছিলেন ফজলুর রহমান। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, দর্শনা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ফজলুর রহমানকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটি রামনগর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে মহাসড়ক ও শহর এলাকায় বেপরোয়া যানবাহন চলাচল, সড়ক আইন অমান্য এবং চালকের অসতর্কতাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় এলোপাতাড়ি গুলি: নিহত একাধিক, বন্ধুকধারীর মৃত্যু

আবারও যুক্তরাষ্ট্রে রক্তক্ষয়ী গণগুলির ঘটনা ঘটেছে। দেশটির আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি বিখ্যাত ‘ইন-অ্যান্ড-আউট বার্গার’ রেস্তোরাঁয় এক বন্দুকধারীর তান্ডবে একাধিক ব্যক্তি প্রাণ...

হাসানাত আব্দুল্লাহর বাড়ি ছিল টর্চার সেল, চাঞ্চল্যকর তথ্য

একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর বরিশালের বাসভবন ‘সেরনিয়াবাত ভবন’ ছিল দক্ষিণাঞ্চলের রাজনৈতিক কর্মকাণ্ডের...

Related Articles

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...

গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের...

দিন-রাত গোলাগুলি ও একের পর এক অপহরণ, সন্ধ্যা নামলেই জনপদে নেমে আসে থমথমে আতঙ্ক

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ দিন-রাত অবিরত ভেসে আসছে বিকট গুলির শব্দ। সন্ধ্যা...