Home জাতীয় জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ
জাতীয়

জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ

Share
Share

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শুরু হয় এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে সেই প্রক্রিয়া সরাসরি দেখানো হচ্ছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় ফলাফল প্রকাশে সময় লাগবে। তিনি বলেন, “আগামীকাল সকাল বা দুপুর নাগাদ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।”

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমান সংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট প্রদান করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

Related Articles

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হলেন হুমায়রা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...