Home রাজনীতি এনসিপি থেকে পদত্যাগ করলেন সাবেক দুই সেনা কর্মকর্তা
রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

Share
Share

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করলেও আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপির ব্যানারে প্রার্থী হবেন না। তিনি জানান, দলীয় সিনিয়র নেতাদের সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য বারবার তুলে ধরলেও কোনো সমাধান হয়নি। তার অভিযোগ, এনসিপির ভেতরে একটি নির্দিষ্ট বলয় তৈরি হয়েছে, যেখানে বাইরের কোনো মতামত গ্রহণের সুযোগ নেই এবং ভিন্নমতকে মূল্য দেওয়া হয় না।

তিনি আরও বলেন, “আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও সেনা সদস্যদের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।”

অভিযোগ করে তারা জানান, রাজনৈতিক দলে পরমতসহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। এনসিপির অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশের অভাব ও ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা তাদের পদত্যাগের মূল কারণ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণের বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা...

Related Articles

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম...