Home আন্তর্জাতিক নেপালে তরুণদের ভরসার প্রতীক ‘র‌্যাপার মেয়র’ বালেন্দ্র, আলোচনায় অন্তর্বর্তী নেতৃত্ব
আন্তর্জাতিকরাজনীতি

নেপালে তরুণদের ভরসার প্রতীক ‘র‌্যাপার মেয়র’ বালেন্দ্র, আলোচনায় অন্তর্বর্তী নেতৃত্ব

Share
Share

নেপালে রাজনৈতিক পরিবর্তনের দাবিতে তরুণদের মধ্যে নতুন নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন কাঠমান্ডুর মেয়র ও সাবেক র‌্যাপার বালেন্দ্র শাহ (বালেন নামে পরিচিত)। প্রধানমন্ত্রী খাডগা প্রসাদ শর্মা অলি (৭৩) দুর্নীতি বিরোধী বিক্ষোভে প্রাণহানির দায়ে পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বালেনকে দেখতে চায় দেশটির তরুণ প্রজন্ম।

মাত্র ৩৫ বছর বয়সী বালেন ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে নেপালের প্রচলিত দলকেন্দ্রিক রাজনীতিকে বড় ধাক্কা দিয়েছিলেন। কালো ব্লেজার ও সানগ্লাসে তার স্বতন্ত্র উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ভূমিকা এবং দুর্নীতিবিরোধী অবস্থান তাকে দ্রুত তরুণদের আইকনে পরিণত করেছে।

নেপালের ৩ কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি ৩০ বছরের নিচে হলেও জাতীয় নেতৃত্বে দীর্ঘদিন ধরে প্রবীণ রাজনীতিকদের প্রভাব বিদ্যমান। এই প্রেক্ষাপটে আন্দোলনকারী সংগঠন ‘Gen Z Nepal’ বালেনকে অন্তর্বর্তী নেতৃত্বে দেখতে চায়।
সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি বালারাম কে.সি. বলেছেন, “তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তী আলোচনায় বালেনের অংশগ্রহণ জরুরি।” খসড়া প্রস্তাবনায়ও তাকে নিরপেক্ষ অন্তর্বর্তী কর্তৃপক্ষ পরিষদের সম্ভাব্য সদস্য হিসেবে রাখা হয়েছে।

এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ইনস্টাগ্রামে (যেখানে তার অনুসারী ৮ লাখের বেশি) বালেন সম্প্রতি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী অলিকে তিনি ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনাও করেছেন।

সম্প্রতি দুর্নীতি বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। এ ঘটনার পর প্রধানমন্ত্রী অলি পদত্যাগে বাধ্য হন। তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান চাপ এখন নেপালে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলেই বিশ্লেষকরা মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রীলঙ্কায় নজিরবিহীন মাদক কেলেঙ্কারি: ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো মাদক পাচারের অভিযোগে একসাথে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরে তল্লাশি...

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন সংঘর্ষ: ৪ জনের মৃত্যু, আহত ৩৮

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার উপকণ্ঠের বেকাসি তিমুর স্টেশনে এই সংঘর্ষের ঘটনা...

Related Articles

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই...

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ...

ইরানের বিরুদ্ধে নতুন নির্দেশনা ট্রাম্পের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলে নতুন ইঙ্গিত মিলেছে। দীর্ঘমেয়াদি অবরোধ জারি রাখার প্রস্তুতি...