Home আঞ্চলিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Share
Share

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চলন্ত ট্রেনে কাটা পড়ে সোহেল (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রেলওয়ে সূত্রের বরাতে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টার মধ্যে দুর্ঘটনাটি ঘটতে পারে।

আলমডাঙ্গা স্টেশনের ডাউন লাইনের সিগন্যালের নিকটবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নিহত ব্যক্তি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় গিয়েছিলেন।

রেলস্টেশনে একজন ব্যক্তি রাত সাড়ে ১০টার দিকে সহকারী স্টেশন মাস্টার রোজদার আলীকে জানান, সিগনালের কাছে রেললাইনের ওপর ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সহকারী স্টেশন মাস্টার রোজদার আলী জানান, সোমবার রাত ৯টার দিকে রূপসা আন্তঃনগর এক্সপ্রেস স্টেশনটি অতিক্রম করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে রকেট মেইল ট্রেন যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুই ট্রেনের যেকোনো একটির ধাক্কায় সোহেলের মৃত্যু ঘটেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগদীশ চন্দ্র বসু জানিয়েছেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে...

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

  নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও...

;