Home আন্তর্জাতিক নেপাল সরকার ‘সামাজিকমাধ্যমের নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করেছে
আন্তর্জাতিক

নেপাল সরকার ‘সামাজিকমাধ্যমের নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করেছে

Share
Share

নেপাল সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দেশে তরুণদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার রাজধানী কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে হাজারো তরুণ ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউবসহ মোট ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারীরা তাদের প্ল্যাকার্ডে লিখেছেন, “এবার যথেষ্ট হয়েছে” এবং “দুর্নীতি বন্ধ করো।”

সেখানে উপস্থিত তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙ জানান, “জেনারেশন জেড-এর দাবির প্রতি সাড়া দিতে জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সরকার ভুয়া খবর, হিংসাত্মক বক্তব্য ও অনলাইন প্রতারণা নিয়ন্ত্রণের অজুহাতে এই ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে রাজধানীসহ দেশের অন্যান্য শহরেও তরুণরা সরকারি কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদে নামেন। এই আন্দোলনে শতাধিক মানুষ আহত হয়েছেন।

নেপালে ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো ব্যবহারকারী রয়েছেন, যারা বিনোদন, খবর এবং ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে তারা আবার স্বাভাবিকভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিককে হেনস্তার ঘটনায় সম্প্রতি আবারও...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর...

Related Articles

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

;