Home আঞ্চলিক মাগুরায় কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত
আঞ্চলিকদুর্ঘটনা

মাগুরায় কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত

Share
Share

মাগুরায় কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. সায়েম উদ্দিন (৬০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম উদ্দিন সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে যাত্রাকালে হঠাৎ একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে সায়েম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর এলাকায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তিনি সরাসরি বহুল প্রতিক্ষীত...

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। ইজ্জতপুর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয়...

Related Articles

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

ব্রাজিলের বিখ্যাত পর্যটন নগরী রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি ভ্রমণকারী...

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু।...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনের সজোরে ধাক্কা: ঘটনাস্থলেই নিহত ২

ঢাকা-বগুড়া মহাসড়কে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন...