Home আঞ্চলিক বরগুনায় ঘরে পড়েছিল স্ত্রীর গ’লাকা’টা মরদেহ, রশিতে ঝু’ল’ছে স্বামী
আঞ্চলিকজাতীয়

বরগুনায় ঘরে পড়েছিল স্ত্রীর গ’লাকা’টা মরদেহ, রশিতে ঝু’ল’ছে স্বামী

Share
Share

বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘর থেকে অক্ষত অবস্থায় তাদের দুই কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া গ্রামের মোল্লা বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্বপন মোল্লা (৩২) এবং তার স্ত্রী আকলিমা (২৭)।

স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশীরা দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে ভেতরে গলাকাটা অবস্থায় আকলিমার মরদেহ এবং ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত স্বপনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরের ভেতরেই ওই দম্পতির দুই শিশু—৫ বছর বয়সী ও এক বছরের দুই কন্যাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। শিশু দুটিকে বর্তমানে স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে।

বরগুনা সদর থানার পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। প্রতিবেশীদের বক্তব্যও নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...