Home রাজনীতি বিএনপি জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় বিএনপির তীব্র নিন্দা
বিএনপি

জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় বিএনপির তীব্র নিন্দা

Share
Share

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ হামলাকে গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী হিসেবে অভিহিত করা হয়।

বিবৃতিতে বিএনপি বলেছে, গণ-অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের যে প্রত্যাশা জনমনে সৃষ্টি হয়েছিল, এমন হামলা তা নষ্ট করবে। বিরোধী মত দমন করতে শক্তিপ্রয়োগকে স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে দলটি। বিএনপির মতে, প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব থাকা অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম জনগণের সমর্থনের ওপর নির্ভর করে, ভয়ভীতি বা সহিংসতার ওপর নয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আগুনে পাঁচতলা ভবনের নিচতলার আসবাবপত্র ও নথিপত্র পুড়ে যায়। ভাঙচুর করা হয় দেয়ালে থাকা এরশাদের ছবি ও জাপার লোগো। দলীয় চেয়ারম্যান জি এম কাদেরের ছবিও রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনার পরপরই জাপার নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন।

হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাপা। তবে গণ অধিকার পরিষদের দাবি, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। উল্লেখ্য, এর আগে ২৯ আগস্ট জাপা ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময়ও জাপার কার্যালয়ে হামলা হয়েছিল। সেই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, যিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এমন ঘটনার পুনরাবৃত্তি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, বহুদলীয় রাজনীতির চর্চায় যদি সহিংসতা অব্যাহত থাকে, তবে তা গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও দুর্বল করবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন,...

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও...

Related Articles

‘অপয়া’ হতে চান না ডি মারিয়া, বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

  বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে গুঞ্জন ছিল, কাতার বিশ্বকাপজয়ী দলের...

৪৫ বছর আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন

দেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও স্পর্শকাতর রাজনৈতিক হত্যাকাণ্ড সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্পেশাল অনুরোধ রাখল ফিফা

সমস্যা ছিল জার্সি নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের গাঢ় নীল অ্যাওয়ে...

আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডের সমর্থক যুবদল নেতা নয়ন

ফুটবল সমর্থন নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।...