Home আন্তর্জাতিক ভেঙে গেছে বিশ্বের সবচেয়ে বড় আইসবের্গ এ২৩-এ , পৃথিবীর সামনে যে ভয়াবহ বিপদ
আন্তর্জাতিক

ভেঙে গেছে বিশ্বের সবচেয়ে বড় আইসবের্গ এ২৩-এ , পৃথিবীর সামনে যে ভয়াবহ বিপদ

Share
Share

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় আইসবের্গ এ২৩-এ দ্রুত ভেঙে একাধিক বিশাল টুকরোতে পরিণত হচ্ছে। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিলচনার আইসশেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই হিমশৈলটি সমুদ্রতলে আটকে পড়ে ছিল দীর্ঘদিন।

একসময় যার আয়তন ছিল প্রায় ৩ হাজার ৯০০ বর্গকিলোমিটার, সেই বিশাল বরফখণ্ডের এখন দ্রুত ক্ষয় হচ্ছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। উষ্ণ সমুদ্রপানি ও ক্রমবর্ধমান বায়ুর তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অ্যান্টার্কটিকার স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এ২৩-এ ভাঙনের ঘটনা ভবিষ্যতের বড় বিপদের ইঙ্গিত হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অ্যান্টার্কটিকার আরও হিমশৈল ভেঙে পড়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

সূত্র: সিএনএন নিউজ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন,...

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও...

Related Articles

‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক

মানসিক প্রশান্তি কিংবা বিপদ থেকে মুক্তির আশায় অনেকেই কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের...

পাকিস্তান-সৌদি আরব-তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি, এক দেশে হামলা মানে তিন দেশে হামলা

পবিত্র মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, সৌদি আরব ও...

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে ইরানের বন্দরগুলোর অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হলে ইরানের...

তরুণদের আন্দোলনের রেশ কাটছে না মোদি সরকারের

ভারতে তরুণদের টানা আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দুই সপ্তাহ পেরিয়ে...