Home আন্তর্জাতিক যৌন আকাঙ্ক্ষা মেটাতে নিজের পা কাটলেন হাসপাতালের সার্জন
আন্তর্জাতিক

যৌন আকাঙ্ক্ষা মেটাতে নিজের পা কাটলেন হাসপাতালের সার্জন

Share
Share

ব্রিটিশ সার্জন নিল হপারকে ৩২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকৃত যৌন আকাঙ্ক্ষা মেটাতে নিজের দুই পা ইচ্ছাকৃতভাবে কেটে ফেলার পর তিনি বিমা কোম্পানির কাছে মিথ্যা তথ্য দিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছিলেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের ট্রুরো ক্রাউন কোর্টে এ রায় ঘোষণা করা হয়।

৪৯ বছর বয়সী হপার কর্নওয়ালের রয়েল কর্নওয়াল হাসপাতালে ভাসকুলার সার্জন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তদন্তে উঠে আসে, তিনি বারবার ড্রাই আইস ব্যবহার করে নিজের পা ক্ষতিগ্রস্ত করতেন এবং ২০১৯ সালের এপ্রিলে সেগুলো কার্যক্ষমতা হারালে নিজেই কেটে ফেলেন। এরপর বিমা কোম্পানিকে জানান, সেপসিসের কারণে তাঁর পা কেটে ফেলতে হয়েছে। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে তিনি এভিভা ও ওল্ড মিউচুয়াল হেলথ থেকে চার লাখ ৬৬ হাজার পাউন্ড ক্ষতিপূরণ পান। অর্থ খরচ করেন ক্যাম্পারভ্যান, বাড়ি ও বিলাস সামগ্রী কিনতে।

আদালতের শুনানিতে বলা হয়, হপারের কর্মকাণ্ড কেবল প্রতারণা নয়, তা তাঁর অস্বাভাবিক যৌন প্রবৃত্তির সঙ্গেও সম্পর্কিত। কারাদণ্ডের পাশাপাশি তাঁর ওপর ১০ বছরের ‘সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার’ জারি করা হয়েছে। প্রতারণার অর্থ উদ্ধারে আদালত আলাদা সময়সীমা বেঁধে দিয়েছে। এ ঘটনায় তাঁর বাড়িও বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

হপারের বিরুদ্ধে বিকৃত পর্নোগ্রাফি সংরক্ষণের তিনটি অভিযোগও আনা হয়েছে। এর আগে তিনি ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রতিবন্ধী নভোচারী কর্মসূচিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছিলেন। ২০২৩ সালে পা হারানোর অভিজ্ঞতা নিয়ে বিবিসি ওয়েলস ও একটি তথ্যচিত্রেও বক্তব্য দেন তিনি।

ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁর পুরোনো রোগীরা আতঙ্কে রয়েছেন। অনেকে আশঙ্কা করছেন, তিনি যেসব চিকিৎসা দিয়েছেন, তা হয়তো অপ্রয়োজনীয় ছিল। ফলে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন অনেকেই। যদিও রয়েল কর্নওয়াল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর অনিয়ম সরাসরি রোগীদের স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্কিত নয়।

আদালতের শুনানিতে আরও জানা যায়, আরেক অভিযুক্ত মারিয়াস গুসতাভসনের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই হপারের তথ্য বেরিয়ে আসে। গুসতাভসন জীবিত মানুষের অঙ্গ কেটে বিকৃত শারীরিক পরিবর্তন আনা–সংশ্লিষ্ট এক আন্তর্জাতিক চক্র পরিচালনা করতেন। ওই চক্রের কর্মকাণ্ডের সঙ্গেও হপারের যোগাযোগ ছিল বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

এই কেলেঙ্কারি যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা খাতে বড় ধাক্কা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, চিকিৎসকের ব্যক্তিগত বিকৃতি ও প্রতারণার ঘটনা স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থায় নতুন করে প্রশ্ন তুলেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

নাইজেরিয়ায় বাড়ির সামনে গুলি করে হত্যা ইসলামি বক্তা মাসুসুকাকে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;