Home সাম্প্রতিক মহাকাশের রহস্য উন্মোচন: জেমস ওয়েব টেলিস্কোপে শনাক্ত ৩০০ অজানা বস্তু
সাম্প্রতিক

মহাকাশের রহস্য উন্মোচন: জেমস ওয়েব টেলিস্কোপে শনাক্ত ৩০০ অজানা বস্তু

Share
Share

মহাবিশ্বের প্রাচীনতম রহস্য উন্মোচনে আরেক ধাপ এগোলেন জ্যোতির্বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মিজৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবি বিশ্লেষণ করে ৩০০টি রহস্যময় মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন।

বিজ্ঞানীদের ধারণা, এ বস্তুগুলো ছায়াপথ বা ছায়াপথ সদৃশ গঠন, যা বিগ ব্যাংয়ের কিছু পরেই তৈরি হয়েছিল। প্রায় ১৩০০ কোটি বছর আগে তৈরি হওয়া এই বস্তুর অস্বাভাবিক উজ্জ্বলতা বিজ্ঞানীদের চমকে দিয়েছে। এর মাধ্যমে মহাবিশ্বের জন্ম ও বিবর্তনের প্রাথমিক ধাপ সম্পর্কে নতুন তথ্য মিলতে পারে।

এর আগে ধারণা করা হতো মহাজাগতিক ইতিহাসের প্রাথমিক পর্যায়ে ছায়াপথের বিস্তার ও বৃদ্ধির হার ছিল ধীর। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপে শনাক্ত নতুন বস্তুগুলো সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। এত প্রাচীন সময়ে এত বেশি সংখ্যক উজ্জ্বল ছায়াপথ সদৃশ বস্তুর অস্তিত্ব মহাবিশ্বের প্রাথমিক কাঠামো গঠনের প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গবেষকরা বস্তুগুলো আলাদা করতে ব্যবহার করেছেন ড্রপআউট পদ্ধতি। এই কৌশলে আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে ছায়াপথ হঠাৎ অদৃশ্য হয়ে আবার জ্বলজ্বল করতে দেখা যায়। মহাবিশ্বের ক্রমাগত সম্প্রসারণের কারণে আলো প্রসারিত হয়ে ‘রেডশিফট’ তৈরি করে, যার ভিত্তিতে এসব বস্তুর বয়স ও অবস্থান নির্ধারণ সম্ভব হয়েছে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে এমন ক্ষীণ ও দূরবর্তী আলোর উৎস শনাক্ত করতে সক্ষম, যা আগে কোনো টেলিস্কোপে সম্ভব হয়নি। এই টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা ইতিমধ্যেই মহাবিশ্বের প্রাথমিক যুগে তারা ও ছায়াপথের গঠন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

সূর্যগ্রহণ দেখতে চশমা কিনতে ইউরোপে দীর্ঘ লাইন

সূর্যগ্রহণ দেখার প্রস্তুতিতে শেষ মুহূর্তে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন এলাকায় বিশেষ চশমা...

ভারতে সরকারি উদ্যোগে কেনা হচ্ছে গোমূত্র: প্রতি লিটারের দাম ২০ রুপি নির্ধারণ

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের এক...

দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের একই পুকুরে ডুবে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক...

ইসরায়েলি নিষেধাজ্ঞা কাটিয়ে নিজ মাতৃভূমি গাজায় ফিরলেন ৭৪ ফিলিস্তিনি

ইসরায়েলি কঠোর সামরিক নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ প্রায় তিন বছর পশ্চিম তীরে অবরুদ্ধ...