Home জাতীয় অপরাধ সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী গ্রেফতার
অপরাধআইন-বিচারজাতীয়

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী গ্রেফতার

Share
Share

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় র‌্যাব-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতটিকরী তালতলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ ব্যাটালিয়ন সদর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার তিন নারী হলেন—
• সাথী আক্তার (৩০)
• আজেদা বেগম (৪৪)
• শারমিন আক্তার (৩১)
তারা জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে ফেন্সিডিলের পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারীরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। ঘটনার পর সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেষকৃত্যেও এল না চার সন্তান, সম্পত্তি ভাগ শেষে বাবার ডেথ সার্টিফিকেট চান পাষাণ ওয়ারিশরা

সন্তানদের মানুষ করতে নিজের সমস্ত সুখ-আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন এক দুর্ভাগা পিতা। জীবনের শেষভাগে এসে সেই চার সন্তানের কাউকেই পাশে পেলেন না তিনি। দীর্ঘ...

এসএসসিতে পাঁচ বিষয়ে অকৃতকার্য, চট্টগ্রামে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এসএসসি পরীক্ষায় পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আদনানুজ্জামান নিহাল (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে...

Related Articles

নিউমার্কেটে চাঁদা তোলায় বাধা, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলায় বাধা দেওয়াকে...

চুলে সাধারণ সাবান ব্যবহার কতটা নিরাপদ?

শ্যাম্পু আবিষ্কারের আগে চুল পরিষ্কারের জন্য সাধারণ সাবানই প্রচলিত ছিল। সময়ের সঙ্গে...

সাভারে বাড়িতে অভিযান, পাঁচটি বোমাসহ আটক ১

সাভারে একটি বাড়িতে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনা চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে...

পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ জরুরি: পরিবেশমন্ত্রী

তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ জরুরি বলে...