Home আন্তর্জাতিক ফ্রান্সের মার্শেইয়ে ছুরিকাঘাতে পাঁচজন আহত, পুলিশের গুলিতে নিহত হামলাকারী
আন্তর্জাতিক

ফ্রান্সের মার্শেইয়ে ছুরিকাঘাতে পাঁচজন আহত, পুলিশের গুলিতে নিহত হামলাকারী

Share
Share

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ে এক ব্যক্তি এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পাঁচজনকে আহত করেছে। পরে পুলিশ গুলি চালিয়ে তাকে ঘটনাস্থলেই হত্যা করে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে শহরের একটি হোটেলের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হোটেল ম্যানেজার ও তাঁর ছেলেও রয়েছেন। ফরাসি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসিকিউটর নিকোলাস ব্রেসন জানান, হামলাকারী ফ্রান্সে বৈধভাবে অবস্থানরত তিউনিশিয়ান নাগরিক ছিলেন। ঘটনার সময় তাঁর হাতে দুটি ছুরি এবং একটি ক্রোবার ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের ভাড়া বাকি থাকায় তাঁকে সম্প্রতি কক্ষ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এ বিষয়টিই হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদ বা সংগঠিত অপরাধের কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি। তবে হামলার প্রকৃতি ও হামলাকারীর অতীত কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ওমর ফারুক, কক্সবাজার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পিএমখালীতে খাল পুনঃখনন দিয়ে শুরু সফর

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...