Home আঞ্চলিক ধানমন্ডিতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ধানমন্ডিতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

Share
Share

রাজধানীর ধানমন্ডিতে মারিয়া আক্তার (১২) নামে এক কিশোরী গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৃহকত্রী নাসরিন সুলতানা জানান, ধানমন্ডি ৯/১ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় তারা বসবাস করেন। প্রায় তিন মাস ধরে তাদের বাসায় কাজ করছিল মারিয়া। শনিবার দুপুরে তিনি বাজারে যান। বিকেল ৩টার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় তিনি দেখতে পান, মারিয়া ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। দ্রুত নিচে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তার জানা নেই বলে দাবি করেন গৃহকত্রী।

মারিয়ার নানী জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার খালশা গ্রামে। বাবা মাসুদ ইসলামের সঙ্গে তারা রায়েরবাজার এলাকায় থাকতেন। দুপুরে গৃহকত্রীর কাছ থেকে ফোনে জানতে পারেন মারিয়া গলায় ফাঁসি দিয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ঢামেকে এসে মরদেহ দেখতে পান। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পরিবার এখনো কিছু জানতে পারেনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের বলেন, ধানমন্ডি থেকে আনা কিশোরী গৃহকর্মীকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচিতে প্রধান...

Related Articles

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...