Home জাতীয় আজ ঘোষিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ
জাতীয়রাজনীতি

আজ ঘোষিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ

Share
Share

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট), ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারের বৈঠকে রোডম্যাপ অনুমোদন করা হয়েছে। বর্তমানে সব কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্র জানায়, প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, সম্ভাব্য ১৮ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার পর নির্বাচন আয়োজনের জন্য ইসি প্রায় ৫৭ দিন সময় পাবে। তবে প্রবাসী ভোটারদের কথা বিবেচনা করে এই সময় ১০ দিন বাড়ানো হয়েছে।

এরই মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানি শেষ হয়েছে। চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১,৮৯৩টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১,১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে জমা পড়ে।

রোডম্যাপে অন্তর্ভুক্ত থাকবে—
• তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম
• রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ
• ভোটার তালিকা হালনাগাদ
• নতুন রাজনৈতিক দলের নিবন্ধন
• নির্বাচনি আইন সংস্কার
• আসন পুনর্নির্ধারণ
• প্রশিক্ষণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রম

পাবনা ও সিরাজগঞ্জ জেলার আসনবিন্যাস নিয়েও প্রস্তাব এসেছে। পাবনা জেলা থেকে সাঁথিয়া ও বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, সিরাজগঞ্জ থেকে আগের আসনবিন্যাস পুনর্বহালের প্রস্তাব রাখা হয়েছে।

সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। আমরা যে কর্মপরিকল্পনা করেছি, তা আজই প্রকাশ করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইমাম, মুয়াজ্জিনদের ভাতার আশ্বাসে টাকা আদায়, পদ হারালেন বিএনপির সভাপতি-সম্পাদক

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি...

প্রাইভেট পড়ালে বন্ধ হবে এমপিও: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ...

Related Articles

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

ব্রাজিলের বিখ্যাত পর্যটন নগরী রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি ভ্রমণকারী...

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র...

একসাথে বাঁচতে চেয়েছিল দুই ভাই: মৃত্যুর পরও দুই শিশুর হাত আকড়ে ধরা ছিল

একে অপরের সাথে খেলতে খেলতে সড়কের পাশের ডোবায় পড়ে যায় দুই শিশু।...

জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী: ইতিহাসে ঠাঁই পেলেও ‘অনুপস্থিত’ একাত্তরে দলটির নিজস্ব ভূমিকা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রায় আট দশকের দীর্ঘ ঘটনাপ্রবাহ আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে...