Home আন্তর্জাতিক ৫ ঘণ্টার মহাকাব্য নিয়ে আসছে ‘বাহুবলী থ্রি’
আন্তর্জাতিকটেলিফিল্মবিনোদন

৫ ঘণ্টার মহাকাব্য নিয়ে আসছে ‘বাহুবলী থ্রি’

Share
Share

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো এস. এস. রাজামৌলীর বহুল আলোচিত নতুন ছবি ‘বাহুবলী: দ্য এপিক’–এর অফিসিয়াল ঝলক। মঙ্গলবার প্রকাশিত টিজারে দেখা গেছে মাহিষ্মতী রাজ্যের রাজকীয়তা, ভিজ্যুয়াল মহিমা এবং প্রভাসের সেই চেনা রূপ, যা দর্শকদের ফিরিয়ে নিয়েছে আগের দুই কিস্তির স্মৃতিতে। ঝলক প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে উঠেছে।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে আসে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এবার প্রায় এক দশক পর মুক্তির পথে ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়। যদিও ‘বাহুবলী: দ্য এপিক’ সম্পূর্ণ নতুনভাবে নির্মিত, তবুও এর কাহিনি আগের দুই ছবির সঙ্গে গভীরভাবে সংযুক্ত।

সবচেয়ে আলোচিত বিষয় হলো সিনেমাটির দৈর্ঘ্য। নির্মাতারা জানিয়েছেন, এই চলচ্চিত্র চলবে টানা ৫ ঘণ্টা ২৭ মিনিট। এটি কোনো বাড়তি এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি পূর্ণাঙ্গ, অবিচ্ছিন্ন মহাকাব্যিক কাহিনি। যেখানে সাধারণত সিনেমার সময়সীমা ২–৩ ঘণ্টার মধ্যে থাকে, সেখানে রাজামৌলীর এই উদ্যোগকে ভারতীয় সিনেমায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

প্রথম দুই কিস্তির ব্যবসায়িক সাফল্য ভক্তদের প্রত্যাশা আরও উঁচুতে নিয়ে গেছে। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ আয় করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা, আর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ১,৭৮৮ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছিল। তাই তৃতীয় কিস্তিকে ঘিরে বাণিজ্যিক প্রত্যাশাও আকাশচুম্বী।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

চকলেট দেওয়ার কথা বলে কর্মীদের নিউ আইফোন উপহার দিলেন দুবাইয়ের নারী বস

কর্মীদের সাথে ছোট্ট একটি রসিকতা বা ‘প্র্যাঙ্ক’ করার উদ্দেশ্যে হাতে চকলেটের প্যাকেট...

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ: নিচে চাপা পড়ে আছে ১০ হাজার মরদেহ

অবিরাম ইসরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র গাজা উপত্যকা। জাতিসংঘের হিসাব...

;