Home আঞ্চলিক চট্টগ্রামে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

Share
Share

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ আশিয়ার নূর আহমদ বাড়ির মৃত সোলায়মানের ছেলে নাজু (২৭) এবং একই এলাকার চৌধুরী বাড়ির আবদুল আলিমের ছেলে তারেক (১৯)।

স্থানীয়রা জানান, দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ভবনে স্যানিটারি রিং বসানোর কাজ করছিলেন তারা। এ সময় সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালান, তবে সফল না হওয়ায় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর বর্তমানে একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে এক...

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক...

Related Articles

ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল

কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ডনের সঙ্গে এক...

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

নিউমার্কেটে চাঁদা তোলায় বাধা, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলায় বাধা দেওয়াকে...

চুলে সাধারণ সাবান ব্যবহার কতটা নিরাপদ?

শ্যাম্পু আবিষ্কারের আগে চুল পরিষ্কারের জন্য সাধারণ সাবানই প্রচলিত ছিল। সময়ের সঙ্গে...