Home জাতীয় অপরাধ পেকুয়ায় ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার , তদন্তে পুলিশ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পেকুয়ায় ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার , তদন্তে পুলিশ

Share
Share

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক বিধবা নারীর রহস্যজনক মৃত্যু স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোমবার রাত ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম ফাতেমা বেগম (৫৮)। তিনি ওই এলাকার মৃত নুরুচ্ছফার স্ত্রী। দীর্ঘদিন ধরে একা একটি কুঁড়ে ঘরে বসবাস করছিলেন তিনি। জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির পাশাপাশি স্থানীয়দের ঝাঁরফুঁক ও পানিপড়া দিতেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার মাগরিবের পর এক নারী পানিপড়া নিতে ফাতেমার বাড়ি যান। দরজা বন্ধ পেয়ে তিনি ফিরে আসেন। পরে রাতের দিকে একই নারী তার স্বামীকে নিয়ে আবার গেলে তখনও দরজা বন্ধ দেখতে পান। সন্দেহ হলে তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং ঘরের ভেতর উপুড় হয়ে থাকা ফাতেমার নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা প্রতিবেশীদের খবর দেন।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গ্রামের বাসিন্দাদের ধারণা, ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাদের মতে, চুরি করার উদ্দেশ্যে বাড়িতে ঢুকেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এর পেছনে প্রমাণ হিসেবে তারা উল্লেখ করেন, প্রায় এক মাস আগে ফাতেমার ঘর থেকে প্রায় ১০ হাজার টাকা চুরি হয়েছিল। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ হয় এবং সেখান থেকে ৬ হাজার টাকা উদ্ধার করে ফাতেমাকে ফেরত দেওয়া হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস বলেন, “আগের চুরির ঘটনাও আমরা মীমাংসা করেছিলাম। এবার হয়তো চুরি করতে এসে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে।

পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, মরদেহের গায়ে সুস্পষ্ট আঘাতের চিহ্ন না থাকলেও কানের পাশে এবং গলার নিচে রক্ত জমাট দেখা গেছে। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর...

;