Home আন্তর্জাতিক মিয়ানমারের বন্দিশিবিরে নারকীয় নির্যাতনের প্রমাণ পেল জাতিসংঘ
আন্তর্জাতিক

মিয়ানমারের বন্দিশিবিরে নারকীয় নির্যাতনের প্রমাণ পেল জাতিসংঘ

Share
Share

মিয়ানমারের বিভিন্ন বন্দিশিবিরে গত এক বছরে ভয়াবহ নির্যাতন ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে জাতিসংঘ–সমর্থিত একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। এসব বর্বরতার মধ্যে রয়েছে বৈদ্যুতিক শক, শ্বাসরোধ, দলবদ্ধ ধর্ষণ এবং যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো নির্মমতা।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, দ্য ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (IIMM)। প্রতিবেদনে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সংগৃহীত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত নেতা অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন-পীড়নের মুখে পড়ে গৃহযুদ্ধে রূপ নেয় । বর্তমানে মিয়ানমারের একটি বড় অংশে সেনা ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে।

তদন্ত দলের প্রধান নিকোলাস কুমজিয়ান জানান, আটক কেন্দ্রগুলোতে নির্যাতনের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্তকরণে অগ্রগতি হয়েছে। একই সঙ্গে আটক যোদ্ধা বা তাঁদের সহযোগী বেসামরিক মানুষদের বিচার ছাড়াই হত্যায় জড়িত সেনা সদস্য, মিলিশিয়া ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের চিহ্নিত করার কাজও এগিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্দিশিবিরে আটক ব্যক্তিরা মারধর, বৈদ্যুতিক শক, শ্বাসরোধ, দলবদ্ধ ধর্ষণ এবং যৌন অঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো চরম সহিংসতার শিকার হয়েছেন। কুমজিয়ান বলেন, “আমরা এমন একটি দিনের জন্য কাজ করছি, যখন এসব অপরাধী আদালতে জবাবদিহি করতে বাধ্য হবে।”

সংস্থাটি রাখাইন রাজ্যে চলমান সহিংসতা নিয়েও তদন্ত শুরু করেছে, যেখানে সেনাবাহিনী ও বিরোধী আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে। এর ফলে বহু সাধারণ মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা, নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন। ২০১৭ সালে নিপীড়ন এড়াতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। গত বছর রাখাইনে সহিংসতা বাড়লে আরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

২০১৮ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে গঠিত IIMM মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করে। সংস্থাটি রোহিঙ্গা–বিষয়ক মামলার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ও জাতিসংঘের আন্তর্জাতিক আদালত (ICJ)-এ পেশ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষ দিকে তা কমে আসতে পারে বলে আশা প্রকাশ...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা...

Related Articles

জার্মানিতে গাড়িচাপায় নিহত ২ পথচারী

জার্মানির স্যাক্সনি অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর লাইপজিগে (Leipzig) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত...

ইরানকে ‘মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মার্কিন অভিযানে থাকা জাহাজে হামলা হলে ইরান-কে ‘পৃথিবীর...

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা, আশাবাদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের...

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে...