Home আন্তর্জাতিক সৌদি আরবে শিলাবৃষ্টি ও প্রবল বর্ষণ, তায়েফে বন্যা সতর্কতা জারি
আন্তর্জাতিক

সৌদি আরবে শিলাবৃষ্টি ও প্রবল বর্ষণ, তায়েফে বন্যা সতর্কতা জারি

Share
Share

সৌদি আরবের তায়েফ শহরসহ বিভিন্ন অঞ্চলে অগাস্টের মাঝামাঝি সময়ে অস্বাভাবিক শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত দেখা গেছে, যা স্থানীয় আবহাওয়াকে হঠাৎ শীতল করে তুলেছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অসংখ্য ভিডিওতে শিলাবৃষ্টির সাদা চাদরে ঢাকা রাস্তা ও প্রবাহমান বন্যার দৃশ্য ধরা পড়েছে।

গ্রীষ্মের তীব্র তাপমাত্রার বিপরীতে এই চরম আবহাওয়া স্থানীয়দের কাছে শীতের অনুভূতি এনে দিয়েছে। শিলাবৃষ্টির কারণে তায়েফসহ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানায়, তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বজ্রপাত, প্রবল ঝড়ো হাওয়া ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য জারি করা সতর্কবার্তায় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ উপত্যকা ও নিম্নাঞ্চল এড়িয়ে চলার পাশাপাশি ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি ভূপ্রকৃতিকে ঢেকে দিচ্ছে এবং বন্যার পানি রাস্তা বেয়ে নেমে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...