Home জাতীয় অপরাধ চাঁদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চাঁদপুরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা

Share
Share

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর রহমান অভি এখলাছপুর ইউনিয়নের হাশিমপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন। কয়েকদিন পরপর নিজের গ্রামে আসতেন। গত ৪-৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসনে অভি। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর বিরোধ চলছিল। নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন। বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে একলাছপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় রক্তাক্ত অবস্থায় অভিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভির বন্ধু নুর আলম বেপারী বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে আমাকে কল দিয়ে নাহিদ জানায়, অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলব। এ সময় ফোনের অন্য প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায়।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার মতো...

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয় মমতার পরাজয়,সরকার গঠন করছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের পথে...

Related Articles

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের...

আম পাড়ায় জুতার মালা পরিয়ে তিন শিশুশিক্ষার্থীকে শাস্তি, বিষয়টি খতিয়ে দেখছে শিক্ষা প্রশাসন

বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার অভিযোগে...