Home সাম্প্রতিক ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান জামায়াত
সাম্প্রতিক

ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান জামায়াত

Share
Share

পাকিস্তান জামায়াতে ইসলামী, আসন্ন ২১, ২২ ও ২৩ নভেম্বর লাহোরের ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তানে দেশের ইতিহাসের বৃহত্তম রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। দলটির আমির হাফিজ নাঈমুর রহমান এই সমাবেশ থেকে নতুন এক বৃহৎ আন্দোলনের সূচনার কথা জানিয়েছেন।

লাহোরের মানসুরায় সোমবার এক সংবাদ সম্মেলনে হাফিজ নাঈমুর রহমান বলেন, “এটি হবে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ। এখান থেকেই জনগণের অধিকার আদায়ের জন্য বৃহৎ আন্দোলনের সূচনা হবে। শাসকগোষ্ঠী যদি জনগণের অধিকার ফিরিয়ে না দেয়, তবে শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী গণআন্দোলনের মুখোমুখি হতে হবে।”

তিনি জানান, এই তিন দিনের সম্মেলনে বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা, ফিলিস্তিনপন্থী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেবেন। সমাবেশের প্রস্তুতি হিসেবে দেশব্যাপী ৩০,০০০ পাবলিক কমিটি গঠন করা হবে। পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সংহতি অভিযান শুরু করা হবে। হাফিজ নাঈমুর রহমান দেশবাসীকে ওই তিন দিনের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী যুব, নারী, কৃষক, শ্রমিক এবং নিপীড়িত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দেবে।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, “গত সাত দশক ধরে চাপিয়ে দেওয়া শাসকগোষ্ঠী দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সাধারণ মানুষ মনে করছে পাকিস্তানে আর কোনো ভবিষ্যৎ নেই। তরুণরা চাকরি ও সুযোগের অভাবে হতাশ। দরিদ্রদের জন্য শিক্ষার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির লিয়াকত বালুচ, ড. ওসামা রাজি, সেক্রেটারি জেনারেল আমিরুল আজিমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এই সমাবেশকে ঘিরে পাকিস্তানের রাজনীতিতে নতুন এক উত্তেজনার সঞ্চার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি জামায়াতে ইসলামীকে নতুন করে রাজনৈতিক মঞ্চে প্রভাব বিস্তারের সুযোগ করে দিতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে UAE...

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি...

Related Articles

বাংলাদেশের পর ভারতেও ব্যর্থ বাম ধারার রাজনৈতিক দল

২০০৭ সালের সেই উত্তপ্ত আগস্টের কথা আজও ভারতের সংসদীয় ইতিহাসে অমলিন। তৎকালীন...

ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার ভোলা সদর উপজেলা-এ এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ইংরেজি...

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি: প্রধান শিক্ষককে উষ্ণ সংবর্ধনা

সিলেট মহানগরীর নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসনেআরা সুলতানার...

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে...