Home আঞ্চলিক দুই পুত্রবধূ ও তিন নাতনিকে নিয়ে পাশাপাশি কবরে চিরনিদ্রায় মোরশেদা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

দুই পুত্রবধূ ও তিন নাতনিকে নিয়ে পাশাপাশি কবরে চিরনিদ্রায় মোরশেদা

Share
Share

ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে আনতে ঢাকায় গিয়েছিলেন তার মা, স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা। ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেলে নিহত হন বাহারের মা মোরশেদা বেগমসহ পরিবারের ৭ জন। দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায়।

নিহতদের মধ্যে রয়েছেন বাহারের মা মোরশেদা বেগম (৫০), তার দুই পুত্রবধূ কবিতা আক্তার (২৪) ও লাবনী আক্তার (২৫), তিন নাতনি রেশমা (৯), লামিয়া (৮) ও মীম (২) এবং মোরশেদার মা ফয়জুন নেছা (৭০)।

মোরশেদাসহ ছয়জনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কাশারি বাড়ির পারিবারিক কবরস্থানে। ফয়জুন নেছাকে দাফন করা হয়েছে হাজিরপাড়ায় তার নিজ বাড়িতে।

বেঁচে যান বাহার উদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। তারা জানান, মঙ্গলবার রাতে ১১ জন সদস্য মাইক্রোবাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ফেরার পথে গাড়িটি প্রায় ৩০ মিটার গভীর খালে পড়ে যায়। চালক আকবর হোসেন দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। পুলিশ জানায়, তাকে ধরতে অভিযান চলছে।

নিহতদের স্বজনরা চালকের ঘুমকেই দুর্ঘটনার কারণ বলে দাবি করেছেন। আব্দুর রহিম বলেন, “চালকের অবহেলায় আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। আমরা মামলা করব, তাকে ছেড়ে দেব না।” এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে আছে। স্থানীয় জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

সলঙ্গায় ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।...

ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি, বেতন সর্বোচ্চ ৯৭ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির...

সরকারি পরিদর্শনে নিরাপত্তা ঘাটতি, মামলাও হয়েছিল—এক মাস পরই ৯ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি পেয়েছিল কলকারখানা...

২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি...