Home আন্তর্জাতিক বক্স অফিসে দারুণ সফল ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফ১’
আন্তর্জাতিকচলচ্চিত্রবিনোদন

বক্স অফিসে দারুণ সফল ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফ১’

Share
Share

হলিউড সিনেমার জন্য বক্স অফিস বেশ জমজমাট । সুপারহিরো, অ্যাকশন ও ফ্যান্টাসি ঘরানার ছবির পাশাপাশি সফলতা পাচ্ছে রেসিং ড্রামাও। সেই তালিকায় যুক্ত হয়েছে ব্র্যাড পিট অভিনীত ‘এফ১’। এ পর্যন্ত বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ৫৪৫ মিলিয়ন ডলার, যা অভিনেতার ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয়ের ছবি।

এর আগে এই রেকর্ড ছিল ২০১৩ সালের ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’-এর দখলে, যার আয় ছিল ৫৪০ মিলিয়ন ডলার। নতুন এই সাফল্যে ব্র্যাড পিট ছাড়াও লাভবান হয়েছে অ্যাপল স্টুডিও। ‘এফ১’ এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে সফল প্রেক্ষাগৃহভিত্তিক ছবি।

এটি আয়ের দিক থেকে পেছনে ফেলেছে মার্টিন স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ (১৫৮ মিলিয়ন ডলার) ও রিডলি স্কটের ‘নেপোলিয়ন’ (২২১ মিলিয়ন ডলার)। তবে ‘এফ১’-এর সামান্য ওপরে রয়েছে ‘সুপারম্যান’, যার মোট আয় দাঁড়িয়েছে ৫৫০ মিলিয়ন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছে ৩১৬ মিলিয়ন ডলার, বাকি ২৩৫ মিলিয়ন এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

ডিসি ফিল্ম ইউনিভার্সের ‘সুপারম্যান’ ছবিটি গেল সময়ের সবচেয়ে সফল ছবি হলেও আন্তর্জাতিক বাজারে তা প্রত্যাশা অনুযায়ী ভালো করেনি। ৬০ শতাংশ আয় এসেছে কেবল যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে। অন্যদিকে, পরিচিত মুখ ও পুরনো সিরিজের সাফল্যের ভিড়ে ব্র্যাড পিট নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন ‘এফ১’ ছবির মাধ্যমে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানে ট্রান্সফরমার, আগুনে আতঙ্ক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানের ওপর রাখা বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ট্রান্সফরমারটি সরানো...

এই ৫ বছর সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

আগামী পাঁচ বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা। শনিবার (১৫...

Related Articles

মার্কিন সেনা ধরলে বা হত্যা করতে পারলে মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের জীবিত বন্দি করতে পারলে বা হত্যা করতে পারলে মোটা...

বিচ্ছেদ মেনে নিতে না পেরে সাবেক প্রেমিকাসহ ৪ জনকে গুলি করে হত্যা

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ ও নির্মম প্রতিশোধের বশে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে সাবেক...

অঘটন নয়, যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ : প্যাট কামিন্স

ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে...

স্পেনের গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি

স্পেনের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূকম্পন...