Home জাতীয় বিএনপির সমাবেশ নিয়ে স্ট্যাটাস, পদ হারালেন ছাত্রদল নেতা
জাতীয়বিএনপিরাজনীতি

বিএনপির সমাবেশ নিয়ে স্ট্যাটাস, পদ হারালেন ছাত্রদল নেতা

Share
Share

বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার পক্ষ থেকে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সদর উপজেলার নান্দিনা বাজারে বিএনপির ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশকে কেন্দ্র করে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এসময় অমিত হাসান রবিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমাবেশ এবং যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি?” তিনি তার পোস্টে যানজটে আটকে থাকা গণপরিবহনের কয়েকটি ছবিও যুক্ত করেন।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, “মিছিল-সমাবেশের কারণে কোনো ভোগান্তি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।”

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, অমিত হাসান রবিন তার পোস্টে নিজ দল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঝিনাইদহে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ

ঝিনাইদহে নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে আল আরাবি (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের নিথর মরদেহ উদ্ধার...

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী শামীম...

Related Articles

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, প্রাণ হারালেন ১০ অভিবাসনপ্রত্যাশী

লিবিয়ার তবরুক উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রান্ত হয়ে প্রায় ১০...

চাঁদপুরে নেশাগ্রস্ত অবস্থায় কর্মসূচিতে যোগদান: পদ হারালেন বিএনপি নেতা

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে...

ফরিদপুরে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক তরুণীকে...

পটুয়াখালীতে ফজরের নামাজে সিজদারত অবস্থায় তরুণ ইমামের মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মৃত্যু বরণ করেছেন...