Home আঞ্চলিক মাধবদীতে মার্কেটে আগুন, পুড়ল ৭টি দোকান
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মাধবদীতে মার্কেটে আগুন, পুড়ল ৭টি দোকান

Share
Share

নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। বুধবার সকাল ৭টার দিকে মাধবদী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পরই তারা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, সকাল ৭টা ২০ মিনিটে খবর পেয়ে পাঁচটি ইউনিট পাঠানো হয়, যার মধ্যে তিনটি ইউনিট সক্রিয়ভাবে এক ঘণ্টার বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন- আগুনে জুতা, ইলেকট্রনিকস ও মুদির দোকানসহ মোট সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সুনির্দিষ্ট কারণ পরে জানানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)।...

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।...

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।...