Home আন্তর্জাতিক ১০ বছরের ছেলেকে বিমানবন্দরে একা রেখে বেড়াতে গেলেন বাবা-মা
আন্তর্জাতিক

১০ বছরের ছেলেকে বিমানবন্দরে একা রেখে বেড়াতে গেলেন বাবা-মা

Share
Share

স্পেনের একটি বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা। ছেলেকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন দম্পতি। বিমানবন্দরে চেকিংয়ের সময় তারা দেখলেন ছেলের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে। ভিসা হচ্ছে না তার।
কিন্তু তাই বলে কি আর যাত্রাভঙ্গ হতে পারে ? ছেলেকে বিমানবন্দরে ফেলে রেখেই ছুটি কাটাতে চলে যান বাবা-মা। এক বিমান পরিষেবা কর্মীর টিকটক ভিডিওর মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে এসেছে।
‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’এর বরাতে জানা গেছে , স্পেনের ওই বিমানবন্দরের এয়ার-অপারেশন কোঅর্ডিনেটর হিসাবে কাজ করা লিলিয়ান নামের এক নারী, টিকটক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা তুলে ধরেন।

লিলিয়ান বলেন- ছেলেটি পুলিশকে বলেছে, তার মা-বাবা ছুটি কাটাতে নিজ দেশে চলে গেছেন। ছেলেটির স্প্যানিশ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং তার কোনো বৈধ ভিসা না থাকায় তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তখন তারা এক আত্মীয়কে ফোন করে বলে দেন—ছেলেটিকে এসে নিয়ে যেতে।

আত্মীয়র জন্য অপেক্ষা করতে করতে ছেলেটিকে বিমানবন্দরের টার্মিনালে একা বসে কাঁদতে দেখা যায়। লিলিয়ান এই পুরো ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, “কীভাবে বাবা-মা এতটা নির্লিপ্তভাবে বিমানে উঠে যেতে পারলেন, যখন তাদের ছোট ছেলেটি কেবল কাগজপত্রের সমস্যার জন্য যেতে পারল না? তারা আত্মীয়কে ফোন করেছে। আত্মীয় তো আধ ঘণ্টা, এক ঘণ্টা বা এমনকী তিন ঘণ্টাও দেরি করতে পারে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর খোঁজখবর করা হয়, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন দম্পতি। পরে পুলিশ ওই স্বামী-স্ত্রীর খোঁজ পায়। তাদের ব্যাগপত্র ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়। তাদেরকে ছেলেটির কাছে নিয়ে যাওয়া হয় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ স্টেশনে জেরা করার জন্য নেওয়া হয়।

তবে দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা স্পষ্ট নয়। লিলিয়ান বলেন, “আমি একজন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার হিসেবে অনেক কিছু দেখেছি, কিন্তু এমন ঘটনা অবিশ্বাস্য।
“নিজের সন্তানকে ভ্রমণের কাগজপত্রের সমস্যার কারণে ফেলে রেখে চলে যাওয়া, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি সোমবার...

ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার ভোলা সদর উপজেলা-এ এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ইংরেজি পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানিয়েছে পরিবার...

Related Articles

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা

ইরান সংলগ্ন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি-তে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা...

অ্যাটলান্টিক মহাসাগরে আটকে ক্রুজ জাহাজে আতঙ্ক, হান্টাভাইরাসে মৃত্যু ৩

আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দে উপকূলের কাছে আটকে পড়া বিলাসবহুল ক্রুজ জাহাজ এমভি...

তামিল রাজনীতিতে থালাপতি বিজয়ের নতুন ইতিহাস গড়লেন

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ‘থালাপতি’ বিজয় এবার রাজনীতিতেও বড় চমক দেখিয়েছেন। মাত্র...

পদত্যাগের প্রশ্নই নেই, ভোট লুটের অভিযোগ তুললেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক অনিয়ম ও ‘ভোট লুটের’ অভিযোগ তুলে...