Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনেই নিহত হয়েছে ১১১ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনেই নিহত হয়েছে ১১১ ফিলিস্তিনি

Share
Share

চলমান যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরায়েলের ভয়াবহ সামরিক আগ্রাসন। একদিনেই ইসরায়েলি হামলায় আরও ১১১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হতাহতদের মধ্যে রয়েছে শিশু, নারী ও ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ।

বুধবার (৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে ২৪ জন ছিলেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান। তাদের ওপর ইসরায়েলি বাহিনী (আইডিএফ) বিধ্বংসী বিমান হামলা চালায়।

গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাড়িতে সবচেয়ে হৃদয়বিদারক হামলা চালানো হয় । ওই হামলায় হাসপাতালটির পরিচালক ড. মারওয়ান আল সুলতান, তার স্ত্রী ও এক কন্যা মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত চিকিৎসককে “সন্ত্রাসী” হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলি বাহিনী, যদিও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। গাজাবাসীর জন্য চিকিৎসাসেবার অন্যতম ভরসা এই হাসপাতালের পরিচালকের হত্যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে।

এছাড়া, উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন অংশে, বিশেষ করে শরণার্থী শিবির ও কথিত ‘নিরাপদ’ ঘোষিত অঞ্চলে আরও বহু সাধারণ মানুষ ইসরায়েলের হামলায় হতাহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, এসব হামলায় শিশুসহ নিহত হয়েছে অন্তত ৫ জন। বিশ্লেষকরা বলছেন, একদিকে যখন যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের আলোচনা চলছে, অন্যদিকে তখনই ইসরায়েলি বাহিনীর এমন বর্বর হামলা তাদের প্রকৃত উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে।

ইতোমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে বাস্তবে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যাচ্ছে না।

জাতিসংঘ, ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি দাবি উঠেছে, যেন তারা অবিলম্বে গাজায় চলমান এই মানবিক বিপর্যয় থামাতে কার্যকর পদক্ষেপ নেয়। দিনের পর দিন মৃত্যু ও ধ্বংসে বিধ্বস্ত গাজাবাসীরা বিশ্ব বিবেকের জবাব খুঁজছে আজও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির প্রথম ১৫ দিনেই রাজধানীতে মোট ৮০৭...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় দেশজুড়ে তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ...

Related Articles

কানাডায় বন্দুক হামলা, নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর টাম্বলার রিজে একটি উচ্চ বিদ্যালয়...

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...