Home জাতীয় কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক
জাতীয়

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

Share
Share

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রামে। গাছপালা উপড়ে যাওয়া, বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়া এবং তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় প্রায় ২০ হাজার গ্রাহক অন্ধকারে দিন কাটাচ্ছেন।

শনিবার (২ মে) দুপুরের পর থেকে পুরো উপজেলাজুড়ে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে প্রবল দমকা হাওয়া বইতে থাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

স্থানীয় ব্যবসায়ী ও ফারিয়া হোটেল-এর মালিক মোহাম্মদ ফারুক জানান, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুরে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এতে হোটেলের ভেতর রাতের মতো অন্ধকার নেমে আসে। পরে মোমবাতি জ্বালিয়ে ক্রেতাদের সেবা দিতে হয়েছে।

উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা নুর হোসেন মামুন বলেন, দুপুরে বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তা ফিরে আসেনি। তার ছেলে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে কাজ চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

বিষুমিয়ারহাট এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই লোডশেডিং চলছিল। এর মধ্যে ঝড়ের কারণে পুরো দিন বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর বারইয়ারহাট কার্যালয়ের ডিজিএম হেদায়েত উল্লাহ বলেন, ঝড়ে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে অনেক স্থানে তার ছিঁড়ে গেছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি জানান, প্রায় ২০ হাজার গ্রাহক বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে গাছের ডাল অপসারণ করে লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক...

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮...

Related Articles

‘দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টক শোতে বলবেন’: স্পিকার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দেওয়ার সময়...

দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণাঙ্গ মন্ত্রী দীপেন দেওয়ানকে...

রাঙ্গামাটির লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

বিপ্লব ইসলাম,রাঙ্গামাটি রাঙ্গামাটির লংগদু উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

মাদারীপুর-১ আসনের এমপির ভিডিও ভাইরাল, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও...