Home জাতীয় অপরাধ ১ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ: ওসমানী বিমানবন্দরে ধরা পড়লেন লন্ডন প্রবাসী নারী
অপরাধআইন-বিচারআঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়

১ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ: ওসমানী বিমানবন্দরে ধরা পড়লেন লন্ডন প্রবাসী নারী

Share
Share

জমি বিক্রির প্রলোভন দেখিয়ে ১ কোটি ২৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দলিল রেজিস্ট্রি না করে উল্টো তা আত্মসাতের অভিযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাকসুদা চৌধুরী নামের এক যুক্তরাজ্য প্রবাসী নারীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাকসুদা চৌধুরী মৌলভীবাজার জেলার সদর থানার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তার বিদেশ গমনে আইনি নিষেধাজ্ঞা থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে তাকে আটকে দেওয়া হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালি মডেল থানার একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার (মামলা নং- ০৩/৩৩৮) এজাহারনামীয় আসামি। রোববার সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG201 ফ্লাইটে চড়ে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। তবে তার বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তার যাত্রা স্থগিত করে তাকে আটক করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ ডায়েরির মূলে তাকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কুদ্দুসের নিকট হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, আম্বরখানা মৌজায় মাকসুদা চৌধুরীর মালিকানাধীন ৪.৮৫ শতক ভূমি বিক্রির জন্য প্রচার করলে অভিযোগকারী মো. শুকুর মিয়ার প্রবাসী জামাতা ফুজাইল আহমদ সেটি ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষের আলোচনা শেষে ভূমির মোট মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ২৩ লক্ষ টাকা। বিবাদিনীর নির্দেশ অনুযায়ী, প্রবাসী ফুজাইল আহমদ দরগা গেটস্থ ব্যাংক এশিয়া লিমিটেডের একটি হিসাব থেকে আরটিজিএসের (RTGS) মাধ্যমে মাকসুদা চৌধুরীর প্রাইম ব্যাংক আম্বরখানা শাখার হিসাবে ১ কোটি ১৫ লক্ষ টাকা পাঠান। একই দিনে বাকি ৮ লক্ষ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়, যা বিবাদিনী ব্যাংক থেকে উত্তোলন করেন।

টাকা গ্রহণের পর সরকারি ফি জমা দিয়ে দলিল রেজিস্ট্রির সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও শেষ মুহূর্তে এক আত্মীয়ের আপত্তির অজুহাত তুলে মাকসুদা চৌধুরী দলিল সম্পাদন না করেই কৌশলে স্থান ত্যাগ করেন। এরপর টাকা ফেরত কিংবা দলিল রেজিস্ট্রি করে দেওয়ার অনুরোধ জানালে তিনি কালক্ষেপণ শুরু করেন এবং একপর্যায়ে টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেন। পুরো টাকা আত্মসাৎ করে তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১ কোটি ২৩ লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় ওই প্রবাসীর বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। সেই প্রেক্ষিতেই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে নিহত ৮, নিখোঁজ অনেকে

তিব্বত সীমান্ত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালের নুয়াকোট ও ধাদিঙ জেলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। বন্যার...

সাগরে চীনের নতুন সামরিক স্থাপনা

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপে চীনের নতুন সামরিক স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে নিরাপত্তা বিশেষজ্ঞরা...

Related Articles

যুক্তরাজ্যে প্রতি আট মিনিটে একজনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত

যুক্তরাজ্যে প্রতি বছর ৬৮ হাজারের বেশি পুরুষের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হচ্ছে। অর্থাৎ...

মালয়েশিয়ায় তিন দিনের অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ আটক ৫২৮

মালয়েশিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসীকে আটক করেছে দেশটির...

রংপুরে ৪ হত্যা : ২ আসামির জবানবন্দি, সামনে এলো নতুন তথ্য

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে বর্বরোচিত হত্যাকাণ্ডের...

নেপালে বন্যায় আটকা দুই ভারতীয় অভিনেতা, শুটিং দলের সদস্যরাও বিপাকে

নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।...