Home আন্তর্জাতিক হেলমেট না পরায় স্কুটারচালককে ২১ লাখ রুপি জরিমানা
আন্তর্জাতিক

হেলমেট না পরায় স্কুটারচালককে ২১ লাখ রুপি জরিমানা

Share
Share

ভারতের উত্তর প্রদেশে হেলমেট না পরায় এক স্কুটারচালকের বিরুদ্ধে প্রায় ২১ লাখ রুপি জরিমানার চালান ইস্যু করেছে স্থানীয় ট্রাফিক পুলিশ। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পরে জানা যায়, এটি পুলিশের একটি টাইপ ভুল। প্রকৃত জরিমানার পরিমাণ ছিল মাত্র ৪ হাজার রুপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) মুজাফফরনগরের নিউ মাণ্ডি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় যুবক অনমোল সিংহল হেলমেট ছাড়াই স্কুটার চালাচ্ছিলেন এবং সঙ্গে ছিল না প্রয়োজনীয় কাগজপত্র। ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে যানটি জব্দ করে ও জরিমানার চালান দেয়। কিন্তু চালানে দেখা যায় জরিমানার পরিমাণ লেখা হয়েছে ২০ লাখ ৭৪ হাজার রুপি, যা দেখে হতভম্ব হয়ে যান অনমোল।

পরবর্তীতে তিনি চালানের একটি ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। পোস্টে দেখা যায়, স্কুটারের দাম মাত্র এক লাখ রুপি, অথচ জরিমানা তার ২০ গুণেরও বেশি। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

বিষয়টি নজরে এলে মুজাফফরনগর ট্রাফিক পুলিশ জরিমানার অঙ্ক সংশোধন করে জানায়, এটি প্রশাসনিক ভুল ছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাব-ইনস্পেক্টরের টাইপিং ত্রুটির কারণে ‘MV Act’-এর ধারা উল্লেখ না থাকায় জরিমানার অঙ্কে সংখ্যাগত বিভ্রাট ঘটে। ফলে ২০৭ ও ৪০০০ একত্রে লেখা হয়ে ২০ লাখ ৭৪ হাজার হয়ে যায়।

মুজাফফরনগর ট্রাফিক পুলিশ সুপার অতুল চৌবে জানান, “এটি নিছক মানবিক ভুল। প্রকৃত জরিমানার অঙ্ক মাত্র ৪ হাজার রুপি ছিল। চালানটি সংশোধন করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

ভারতের মোটরযান আইনের ২০৭ ধারা অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে পুলিশ যে কোনো যানবাহন জব্দ করতে পারে। নিয়ম অনুযায়ী, হেলমেট না পরা ও কাগজপত্রবিহীনভাবে যান চালানোর দায়ে কয়েকশ থেকে কয়েক হাজার রুপি পর্যন্ত জরিমানা হতে পারে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মজার ছলে মন্তব্য করেন, “এই জরিমানা মেটাতে অনমোলের পুরো জীবন লেগে যাবে।” অন্যরা পুলিশের প্রযুক্তিগত ত্রুটির সমালোচনা করে বলেন, এমন ভুল সাধারণ নাগরিকদের ভোগান্তি বাড়ায়।

পরে অনমোল স্থানীয় গণমাধ্যমকে বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম কেউ আমার সঙ্গে মজা করছে। এত বড় অঙ্ক দেখে বিশ্বাসই করতে পারিনি। পরে পুলিশ নিজে এসে ভুল স্বীকার করে।”
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪৪টি ব্যক্তিগত চ্যাট প্রকাশ করে তিথির হুঁশিয়ারি—‘সাধু সাজবেন না, সবার আমলনামা আছে’

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার রহস্যজনক মৃত্যুকে ঘিরে দেশের শোবিজ অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার সেই বিতর্কে মুখ...

মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের...

Related Articles

বিবিসির প্রতিবেদন অনুযায়ী-নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ

নেপালের সাম্প্রতিক সাধারণ নির্বাচনের ভোট গণনা এখনও চলমান থাকলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে...

ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের প্রায় ৩ দশমিক ৭...

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাইলেন ট্রাম্প, অর্থনীতি পুনর্গঠনের আশ্বাস

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে এবং নতুন গ্রহণযোগ্য নেতৃত্ব...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানালেন ৬৬০ সুন্নি আলেম

ইরান–এর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ–এর ৬৬০ জন সুন্নি মুসলিম আলেম যুক্তরাষ্ট্র...