Home আন্তর্জাতিক হিজবুল্লাহর হামলা, ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলা, ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

Share
ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
Share

লেবানন সীমান্তের কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী এবং কট্টর ডানপন্থী জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলে বেনিয়া হেবরনও রয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মার্চ লেবানন সীমান্তে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়। হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেজালেল স্মতরিচ জানান, আহতদের মধ্যে তার ছেলে বেনিয়া হেবরনও রয়েছে।
তিনি বলেন, মর্টার হামলার সময় বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল তার ছেলের পিঠ ও পেটে ঢুকে যায়। এতে তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্মতরিচ আরও উল্লেখ করেন, শার্পনেলের একটি অংশ তার ছেলের লিভারে আঘাত করে এবং পেটের একটি বড় রক্তনালির কাছে গিয়ে আটকে যায়।

তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হতে পারত, তবে চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে তার ছেলেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়ে স্মতরিচ বলেন, তার ছেলে এখনো জীবিত আছে এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, যদি ওই ধাতব টুকরাটি প্রধান রক্তনালিতে সরাসরি আঘাত করত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারত। এ ঘটনায় তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ছেলের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের...

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, আহত ১

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি...

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ...

সিরিয়ার ইদলিবে বিমানঘাঁটিতে আট দফা হামলা, রানওয়ে ক্ষতিগ্রস্ত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা হয়েছে।...