Home আন্তর্জাতিক হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল
আন্তর্জাতিক

হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

Share
হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল
Share

ইরানে সাম্প্রতিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, তেহরানের ওপর এই হামলা অবৈধ এবং তা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে এসব মন্তব্য করেন। তিনি বলেন, পিয়ংইয়ং সরকার ইরানের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ধরনের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।

উত্তর কোরিয়ার মতে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এ ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। একইসঙ্গে অন্য দেশের সরকারকে হুমকি দেওয়া বা হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় নির্বাচিত নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি সম্মান জানায় উত্তর কোরিয়া। দেশটির মতে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট যে সিদ্ধান্ত নিয়েছে তা ইরানি জনগণের ইচ্ছার প্রতিফলন।

পিয়ংইয়ং আরও বলেছে, প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করা উচিত এবং বাহ্যিক চাপ বা সামরিক হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে বিভিন্ন দেশের অবস্থান ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে।
সূত্র: সিএনএন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, মোটরসাইকেলে আগুন, আহত ৭

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা...

Related Articles

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস...

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে...