Home আন্তর্জাতিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের চেয়ে কতটা এগিয়ে চীন
আন্তর্জাতিক

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের চেয়ে কতটা এগিয়ে চীন

Share
Share

চীন সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যুদ্ধজাহাজ–বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রকে একটি সরাসরি সতর্কবার্তা বহন করছে। কারণ সংঘাত দেখা দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ঝুঁকির মুখে পড়তে পারে।

চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরে হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে বিনিয়োগ করে আসছে। শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতির এসব অস্ত্র অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর। এগুলোর গতি ও গতিপথ হঠাৎ পরিবর্তন করা যায়, ফলে প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানবাহী রণতরি বা শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এগুলো ব্যবহার করা সম্ভব।

চীন ইতিমধ্যে ওয়াইজে–১৭, ওয়াইজে–১৯ ও ওয়াইজে–২০ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী, দেশটি ২০২০ সাল থেকে সেনাবাহিনীতে হাইপারসনিক গ্লাইড যান সরবরাহ করছে। ২০১৮ সালে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছিলেন, চীন গত দশকে যুক্তরাষ্ট্রের তুলনায় ২০ গুণ বেশি হাইপারসনিক পরীক্ষা চালিয়েছে।

রাশিয়া কিনঝাল, জিরকন ও অ্যাভানগার্ড নামের তিন ধরনের হাইপারসনিক অস্ত্রের দাবি করছে। যদিও ইউক্রেন এসব অস্ত্র ভূপাতিত করার কথা বলেছে, তবুও মস্কো অন্তত কিছু অস্ত্র মোতায়েন করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক কর্মসূচি বারবার বিলম্বিত হচ্ছে। সেনাবাহিনী চলতি বছর শেষে ‘ডার্ক ইগল’ মোতায়েনের পরিকল্পনা করছে। তবে বিমানবাহিনীর এআরআরডব্লিউ ও এইচএসিএম কর্মসূচিতে নকশাগত জটিলতা দেখা দিয়েছে। উৎপাদন শুরু হতে পারে ২০২৬–২০২৭ সালের দিকে।

ওয়াশিংটনভিত্তিক বিশেষজ্ঞ টম কারাকো বলেন, যুক্তরাষ্ট্র ধীরগতিতে এগোলেও পরিস্থিতি ততটা হতাশাজনক নয়। যুক্তরাষ্ট্রের কাছে স্টেলথ বিমানের মতো বিকল্প সামর্থ্য আছে, যা চীনের তুলনায় এগিয়ে রাখে।

তবে সামরিক বিশ্লেষকদের মতে, হাইপারসনিক অস্ত্রে চীনের অগ্রগতি ও যুক্তরাষ্ট্রের বিলম্ব একটি বৈশ্বিক সামরিক ভারসাম্যহীনতার ইঙ্গিত দিচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির একটি স্মারকলিপিতে...

Related Articles

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...