Home জাতীয় অপরাধ হাঁড়ি–পাতিল চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু
অপরাধ

হাঁড়ি–পাতিল চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

Share
Share

গাজীপুরের কাপাসিয়ায় হাঁড়ি–পাতিল চুরির অভিযোগে মো. মোজাম্মেল (৫০) নামের এক কৃষককে পিটুনির ১৩ ঘণ্টা পর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে দক্ষিণগাঁও গ্রামে স্থানীয় কয়েকজনের হাতে পিটুনির শিকার হওয়া মোজাম্মেলকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার রাত আটটায় মারা যান।

নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া রোববার কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজিয়া জানিয়েছেন, তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে পেটানো হয়েছে এবং তিনি এ ঘটনায় আইনি প্রতিকার চাইছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম্মেলকে সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মোছা খুকি আক্তারের বাড়িতে হাঁড়ি–পাতিল চুরির অভিযোগে একটি গ্রুপ পিটুনি দেয়। চাচাতো ভাই ওমর ফারুক বলেন, “সহজ–সরল স্বভাবের মোজাম্মেলকে পূর্বশত্রুতার জের ধরে ১০ থেকে ১২ জন উদ্দেশ্যমূলকভাবে মারধর করেছেন, যার ফলে তিনি গুরুতর আহত হন।”

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি...

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

Related Articles

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...