Home Uncategorized হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারে ভয়াবহ হামলা: নিহত ২
Uncategorized

হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারে ভয়াবহ হামলা: নিহত ২

Share
Share

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে এবার মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের গুরুতর প্রভাব পড়েছে । এই জলপথের কাছাকাছি ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এবং পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত দুই ভারতীয় নাবিক হলেন জাহাজটির ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। তাদের বাড়ি যথাক্রমে ভারতের বিহার ও রাজস্থান রাজ্যে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্কাইলাইট’ গত ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। ট্যাংকারটি ওমানের মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল উত্তরে পৌঁছালে হামলার শিকার হয়।

হামলার সময় জাহাজটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচজন ইরানি নাগরিক। বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, ফলে জাহাজের একটি অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওমানি নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তারা ১৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও দুই ভারতীয় নাবিককে আর বাঁচানো সম্ভব হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় জাহাজটির ক্যাপ্টেন আশীষ কুমার নিজের কেবিনে অবস্থান করছিলেন। অন্যদিকে ক্রু সদস্য দলীপ সিং জাহাজের সামনের অংশে দায়িত্ব পালন করছিলেন।বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা গুরুতরভাবে দগ্ধ হন। পরে উদ্ধারকারী দল জাহাজের ভেতর থেকে তাদের দেহাবশেষ উদ্ধার করে।

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থায় হরমুজ প্রণালী ও ওমান উপসাগরীয় এলাকাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ওমানের দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ইরান এই সমুদ্রপথ দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে কড়াকড়ি ও হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে। এই হামলার ফলে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা চার দিনের মাথায় এক হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান...

যেখানে দাফন করা হবে খামেনিকে

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)  ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি...

Related Articles

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা চার দিনের মাথায়...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি...

অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা করে শাহীন

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত, পা, মাথাসহ বিভিন্ন অংশ...

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে...