Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে টোল নির্ধারণ ইরানের, পরিশোধে লাগবে ইউয়ান বা ক্রিপ্টোকারেন্সি
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টোল নির্ধারণ ইরানের, পরিশোধে লাগবে ইউয়ান বা ক্রিপ্টোকারেন্সি

Share
Share

টানা ৩৮ দিনের সংঘাতের পর ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল নির্ধারণ করেছে তেহরান।

গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, সেগুলোকে আগাম টোল পরিশোধ করতে বলেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ টোল ক্রিপ্টোকারেন্সি অথবা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত এভাবে টোল আদায় করা হবে।

এদিকে প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে ১ ডলার করে টোল দিতে হবে বলে ফিন্যান্সিয়াল টাইমস-কে জানিয়েছেন ইরানের এক বাণিজ্য প্রতিনিধি। তবে খালি জাহাজের ক্ষেত্রে কোনো ফি প্রযোজ্য হবে না।

প্রতি ব্যারেল তেল থেকে ১ ডলার হারে টোল নেওয়া হলে বড় সুপার ট্যাংকারগুলোর হরমুজ প্রণালি অতিক্রমে ব্যয় দাঁড়াতে পারে কয়েক মিলিয়ন ডলার।

ইরানের নির্দেশনা অনুযায়ী, হরমুজ প্রণালি পার হওয়ার আগে জাহাজ কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে আগাম নোটিশ দিতে হবে এবং জাহাজ-সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে। এসব অনুমোদন দেবে ইরানি কর্তৃপক্ষ। টোল প্রণালিতে প্রবেশের আগেই পরিশোধ করতে হবে এবং তা গ্রহণ করা হবে কেবল বিটকয়েন বা ইউয়ানে।

এছাড়া জাহাজগুলোকে ইরানের উপকূলঘেঁষা পথ—কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল—ব্যবহার করতে বলা হয়েছে।

ইরান জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ সহজে প্রণালি অতিক্রম করতে পারবে। তবে শত্রুভাবাপন্ন দেশের জাহাজের ক্ষেত্রে বিলম্ব ঘটতে পারে বা প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ানে টোল নেওয়ার কারণ

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কঠোর আর্থিক নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেন ইরানের জন্য কঠিন। এ পরিস্থিতিতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করলে লেনদেন শনাক্ত করা কঠিন হয়। অন্যদিকে ইউয়ানে লেনদেন করলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমে।

ইরানের আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউয়ানে টোল আদায় ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এ ব্যবস্থা উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের হুমকিতে নীরব বিশ্ব, ক্ষোভ গ্রেটা থুনবার্গের

ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভয়াবহ’ হুমকির বিপরীতে বিশ্ববাসীর নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।...

ইসরায়েলি সেনা ও বসতি লক্ষ্য করে হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা

দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকা এবং ইসরায়েলের অভ্যন্তরে অবস্থিত একাধিক বসতি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলি...

Related Articles

হরমুজ প্রণালিতে ব্যারেল প্রতি টোল কত ইউয়ান?

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, সেগুলোকে আগাম টোল পরিশোধের...

ইসরায়েলি সেনাপ্রধানের ব্যক্তিগত তথ্য হ্যাক: নেপথ্যে ইরানি হ্যাকার গ্রুপ

ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা বলয়ে বড় ধরনের ফাটল ধরানোর দাবি...

যুদ্ধে ৩ হাজারের বেশি ইরানি নিহত হয়েছে

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধে ইরানে মানবিক বিপর্যয় চরম...

চাপের মুখেও অনড় ইরান: পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই নিজের পারমাণবিক অবস্থান পুনর্ব্যক্ত করল ইরান। দেশটির...