Home আঞ্চলিক হবিগঞ্জে ইসকন মন্দিরে অগ্নিকাণ্ড
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হবিগঞ্জে ইসকন মন্দিরে অগ্নিকাণ্ড

Share
Share

হবিগঞ্জ শহরের বগলাবাজার এলাকায় অবস্থিত ইসকন মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডে মন্দিরের রান্না ঘরের আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী জানান, সকালে মন্দিরে নিয়মিত রান্নার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত কড়াইয়ে অতিরিক্ত তেল ঢালতে গিয়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ।

তিনি আরও জানান, আগুনের শিখা দেখে মন্দিরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে রওনা দেয়, তবে স্থানীয় বাসিন্দা ও মন্দিরের ভক্তদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেনি। অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী বলেন, “মন্দিরের মূল অংশ অক্ষত রয়েছে। রান্না ঘরের কিছু আসবাবপত্র ও উপকরণ পুড়ে গেছে। তবে বড় ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি—এটাই বড় স্বস্তির বিষয়।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি শাহবুদ্দিন শাহীন বলেন, “আগুন লাগার খবর আমরা পেয়েছি। সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা চার দিনের মাথায় এক হাজার ছাড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান...

যেখানে দাফন করা হবে খামেনিকে

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)  ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি...

Related Articles

নারী শিল্পীদের অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন জাহের আলভী—গুঞ্জন নাকি সত্যি?

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে তার স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার...

যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে কূটনীতিক এবং আলেম-ওলামাদের সম্মানে দুটি পৃথক ইফতার মাহফিলের আয়োজন...

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু...

পাবনায় তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের...