Home আন্তর্জাতিক সৌদি আরবে ভূমিকম্প, কাঁপল ইরাকও
আন্তর্জাতিকদুর্ঘটনা

সৌদি আরবে ভূমিকম্প, কাঁপল ইরাকও

Share
Share

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় আঘাত হেনেছে মৃদু ভূমিকম্প। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, শনিবার জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পন রেকর্ড করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত।

এ সময় এসজিএস ইরাকেও এক শক্তিশালী কম্পন রেকর্ড করে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। তবে এখন পর্যন্ত দুটি দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: সৌদি গেজেট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একটি...

গদি না ছাড়লে মাদুরোর দশা হবে, কিউবার প্রেসিডেন্টকে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার কিউবায় সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল...

Related Articles

লারিজানি ছিলেন রাশিয়ার ‘প্রকৃত বন্ধু’: পুতিন

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ডা. আলী লারিজানির আকস্মিক মৃত্যুতে গভীর...

৬৫ বছর পর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী লুমুম্বা হত্যার বিচার শুরু

আফ্রিকার কিংবদন্তি নেতা এবং কঙ্গোর প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার নৃশংস হত্যাকাণ্ডের...

লারিজানি হত্যা : ইসরায়েলের শতাধিক সামরিক স্থাপনায় ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে...

হঠাৎ কমলো কেন স্বর্ণের দাম?

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে, যা সাম্প্রতিক...