Home আন্তর্জাতিক সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনা: ৪২ ভারতীয়সহ ৪৫ ওমরাহযাত্রী নিহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনা: ৪২ ভারতীয়সহ ৪৫ ওমরাহযাত্রী নিহত

Share
Share

সৌদি আরবে মক্কা–মদিনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলবাহী ট্যাংকারের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ৪২ জন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম ও ভারতীয় মিশন। সৌদি সময় রাত ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, বাসের যাত্রীদের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। স্থানীয় প্রশাসন ও ভারতীয় মিশন জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিয়াদে ভারতীয় হাইকমিশন এবং জেদ্দায় ভারতীয় কনস্যুলেট দুর্ঘটনার পর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয়ে কাজ শুরু করেছে। ভারতীয় কমিউনিটির স্বেচ্ছাসেবীরাও হাসপাতালে এবং আশ্রয়কেন্দ্রে সহায়তায় অংশ নিচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় তেলেঙ্গানা সচিবালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সেখানে নিহত ও আহতদের পরিবারকে নিয়মিত তথ্য সরবরাহ করা হচ্ছে। হেল্পলাইন নম্বরগুলো হলো:
• +৯১ ৭৯৯৭৯ ৫৯৭৫৪
• +৯১ ৯৯১২ ১৯৫৪৫
জেদ্দায় ভারতীয় কনস্যুলেট আরও কয়েকটি জরুরি নম্বর চালু করেছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকবে:
• ৮০০২৪৪০০০৩ (টোল ফ্রি)
• ০১২২৬১৪০৯৩
• ০১২৬৬১৪২৭৬
• ০৫৫৬১২২৩০১ (হোয়াটসঅ্যাপ)
ভারতীয় মিশন জানিয়েছে, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের তথ্য সংগ্রহ, শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মকর্তারা কাজ করছেন। দুর্ঘটনার খবর জানার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, “মদিনায় ভয়াবহ দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ভারতীয় কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, তিনি ঘটনাটি শুনে ‘হতবাক’। তিনি জানান, রিয়াদ ও জেদ্দায় ভারতীয় মিশনগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডি তাত্ক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার, তথ্য সরবরাহ এবং মরদেহ আনার কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

হায়দরাবাদ নির্বাচনী এলাকার এমপি আসাদউদ্দিন ওয়াইসি জানান, সংঘর্ষের পর বাসটিতে দ্রুত আগুন ছড়িয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পায়। তার দাবি, বাসটিতে মোট ৪২ জন হাজি ছিলেন। তিনি রিয়াদের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নজরে বিষয়টি এনেছেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। আহতদের জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঘটনাটি নিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক পর্যায়েও আলাপ চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার। এবার...

Related Articles

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ করতে প্রতিদ্বন্দ্বী দেশ...

গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

গোপনে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের...

ইরান যুদ্ধ নিয়ে দোটানায় ট্রাম্প-নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার...

আল-আকসা মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্তে আরব লিগের তীব্র নিন্দা

পবিত্র রমজান মাসে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ইসরায়েলের...