Home আঞ্চলিক সেতুবঞ্চিত মানুষের আশায় নতুন আলো: কুশিয়ারা সেতু নির্মাণের উদ্যোগ
আঞ্চলিক

সেতুবঞ্চিত মানুষের আশায় নতুন আলো: কুশিয়ারা সেতু নির্মাণের উদ্যোগ

Share
Share

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাদিপুর (নয়াবাজার) এলাকায় কুশিয়ারা নদীর ওপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে ভোগান্তিতে ছিলেন। শরীফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নসহ আশপাশের কয়েক হাজার মানুষ এ সেতুর জন্য অপেক্ষা করছিলেন। পাশাপাশি সিলেট-৩ আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী মানুষের জন্যও সেতুটি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অবশেষে সেই প্রত্যাশিত সেতু নির্মাণে অগ্রগতি দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সেতু নির্মাণের সমীক্ষা কাজ শুরু হয়েছে।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী জানান, গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণের জন্য সমীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। সমীক্ষা শেষে দ্রুত মূল প্রকল্পের কাজ শুরু করা হবে। সেতুটি বাস্তবায়িত হলে শরীফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হবে। পাশাপাশি ভবিষ্যতে এলাকাটিকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

এদিকে, গত দুই দিন (শুক্র ও শনিবার) এমপি এমরান আহমদ চৌধুরী তার নির্বাচনী এলাকায় বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন। তিনি কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে সরকারিভাবে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষকদের গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুল আলম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।

অনুষ্ঠান শেষে তিনি গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের রোগীদের প্রতি আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ দেন।

এরপর তিনি ঢাকাদক্ষিণ বাজারসংলগ্ন কাকেশ্বরী নদী এবং দত্তরাইল মিনারপাড়া এলাকার গ্রামীণ সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, খাল খননে সরকার গুরুত্ব দিচ্ছে। ভরাট হয়ে যাওয়া কাকেশ্বরী নদী খনন করা হবে এবং ভাঙাচোরা গ্রামীণ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে।

গোলাপগঞ্জের পাশাপাশি বিয়ানীবাজারেও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “সংবর্ধিত হয়ে আমি আপনাদের মাথার ওপর থাকতে চাই না, থাকতে চাই আপনাদের হৃদয়ে। আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন, সেই ঋণ কোনোদিন শোধ করতে পারব না।”

স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য বক্তারাও বক্তব্য দেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গরিব রোগীদের জন্য মাত্র ৫০০ টাকায় ডায়ালাইসিস

দেশে যখন সরকারি হাসপাতালেও ডায়ালাইসিস করাতে রোগীদের গুনতে হচ্ছে হাজার হাজার টাকা, তখন রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় মাত্র ৫০০ টাকায় ডায়ালাইসিস সেবা দিয়ে...

জামালপুরে বিলের ও ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) জামালপুরের দুই উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আলী (৩) ও দেড় বছর বয়সী ইয়ামিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

Related Articles

৭ বছরের রামিসাকে গলাকেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের লোমহর্ষক ও নৃশংস কারণ...

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে...

অভয়নগরে স্কুলে সরবরাহ করা দুধে পোকা ও দুর্গন্ধের অভিযোগ

আকিজ ডেইরি লিমিটেডের ‘ফার্ম ফ্রেশ’ ব্র্যান্ডের দুধে পোকা, বিবর্ণ রং ও দুর্গন্ধ...

বিছনাকান্দিতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মহিলা সদস্য পদ্মা দেবীর বিরুদ্ধে

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি।সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে...