Home আঞ্চলিক সুস্থ হতে দেশে এসেছিলেন প্রবাসী শাহজালাল: ট্রাকচাপায় হারালেন প্রাণ 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সুস্থ হতে দেশে এসেছিলেন প্রবাসী শাহজালাল: ট্রাকচাপায় হারালেন প্রাণ 

Share
Share

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাপায় শাহজালাল (৩৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে লাকসাম আঞ্চলিক সড়কের চান্দিশকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল উপজেলার পৌরসভার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। কিছুদিন আগে প্রবাসে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য দেশে ফিরেছিলেন তিনি। নিহতের বড় ভাই জানান—ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বের হন শাহজালাল। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন। উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি

  চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ- শাহজালালে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

বিশ্বনাথ পৌরসভায় দেড় হাজার পরিবারে ভিজিএফ চাল বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র...