Home জাতীয় সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি
জাতীয়দুর্ঘটনা

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

Share
Share

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান জানান, ট্রেনটির পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে। তবে আগুন ভয়াবহ আকার ধারণ করার আগেই যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকাল ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল ৬টা ৫৭ মিনিটে সীতাকুণ্ডের ভাটিয়ারী ও ফৌজদারহাট রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে দুটি বগিতে আগুনের বিষয়টি ধরা পড়ে। এতে ট্রেনটি থেমে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন। ১৬ বগির ট্রেনটিতে ৬০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজেও আগুন লাগার বিষয়টি ধরা পড়ে।

কুমিরা ফায়ার স্টেশনের কর্মকর্তা আহসান আলী বলেন, পাওয়ার কার থেকে পাশের কোচে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দুটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর প্রায় চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ভাটিয়ারী ও ফৌজদারহাট স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, অক্ষত বগিগুলো কুমিরা স্টেশনে নেওয়ার পর নতুন দুটি বগি যুক্ত করে সকাল ১০টা ৩৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বগি দুটি চট্টগ্রামের মেরামত কারখানায় পাঠানো হয়েছে।

বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৫ লাখের বেশি শিশু

ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গৃহহীন হয়ে গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ২১ লাখের বেশি ফিলিস্তিনি চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। জীবনধারণের ন্যুনতম সুযোগ-সুবিধা বঞ্চিত এসব...

নিখোঁজের পর পতেঙ্গা সৈকত থেকে সন্দ্বীপের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সন্দ্বীপের সন্তান ও চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদ মুনিপ আহমেদ শান (১৪) নিখোঁজ হওয়ার পর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে...

Related Articles

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন

ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে চলে গিয়ে দেশজুড়ে...

স্বামীর মৃত্যু: প্যারোলে মুক্তির আবেদন করছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা দীপু মনির স্বামী, সুপ্রিম...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...