Home আঞ্চলিক সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ
আঞ্চলিকজাতীয়বিএনপি

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

Share
Share

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম

দলীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আবুল কাহের চৌধুরী শামীম। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে ওই আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। মনোনয়ন না পেলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করেন এবং তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে সিলেট জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।

এদিকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নির্দেশে বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

অন্যদিকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান। ছাত্রদল নেতা হিসেবে যেমন তিনি জনপ্রিয় ছিলেন, তেমনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্যও তিনি স্থানীয় নেতাকর্মীদের কাছে সুপরিচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নিয়োগের মাধ্যমে সিলেট বিভাগের স্থানীয় সরকার কাঠামোতে বিএনপির অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের দায়িত্ব দেওয়া হলো। এতে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

ইসরাইলি মালিকানাধীন কোম্পানির ঋণে খামেনির লন্ডন বাড়ি কেনা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লন্ডনে বিলাসবহুল বাড়ি কেনার জন্য যে বিপুল অর্থ ব্যবহার করেছিলেন, তার একটি বড় অংশ এসেছিল ব্রিটিশ-ইসরাইলি ব্যবসায়ীদের...

Related Articles

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...