Home আঞ্চলিক সাগরে স্পিডবোট ডুবিতে মা–মেয়ের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

সাগরে স্পিডবোট ডুবিতে মা–মেয়ের মৃত্যু

Share
Share

কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্টমার্টিন থেকে ফেরার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবে মা–মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটের অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মরিয়ম আক্তার ও তাঁর শিশু কন্যা মাহিমা আক্তার। দুজনই সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার জন্য মা–মেয়ে টেকনাফে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, স্পিডবোটটি ডুবে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় অন্তত ৮ যাত্রীকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক মরিয়ম ও মাহিমাকে মৃত ঘোষণা করেন।আহত আরও ৬ যাত্রীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

টেকনাফ থানার ওসি জায়েদ নূর বলেন,“স্পিডবোট দুর্ঘটনায় দুই যাত্রী মারা গেছেন। অন্যরা চিকিৎসাধীন। কীভাবে নৌযানটি ডুবল, তা তদন্ত করা হচ্ছে।” স্থানীয়দের ধারণা, অতিরিক্ত যাত্রী বহন, যান্ত্রিক ত্রুটি বা উত্তাল সাগর—যে কোনো কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।

এদিকে সোমবার সকাল থেকেই চলতি মৌসুমে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে তিনটি জাহাজে ১,১৭৪ জন পর্যটক দ্বীপে পৌঁছেছেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি থাকবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের হামলায় ইসরায়েলে আহত ৪৮২৯ জন

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংঘাত শুরু...

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (৪.৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে নগরের হরিণটানা...

Related Articles

দৌলতদিয়া ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে...

মায়ের পর পদ্মায় ভেসে উঠল জাবি ছাত্র রাইয়ান ও ভাগ্নের লাশ

পদ্মার ঢেউয়ে বিলীন হয়ে গেল এক মেধাবী স্বপ্ন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে...

স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি আব্দুল মুহিত রাসেলের শ্রদ্ধা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা...

পদ্মায় বাসুডুবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...