Home জাতীয় সরকারি সফরে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

সরকারি সফরে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
Share

দিনব্যাপী বিশেষ সরকারি সফরে কিশোরগঞ্জ জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি কিশোরগঞ্জ জেলা সদরসহ পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও সামাজিক কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন।

রোববার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব ও শপথ গ্রহণের পর কিশোরগঞ্জ জেলায় এটিই তার প্রথম সরকারি সফর। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ আগমনকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি থেকে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রী সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয় মৎস্যচাষিদের মাঝে পোনা বিতরণ করবেন। সেখান থেকে কটিয়াদী উপজেলায় পৌঁছে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং সেরা চাষিদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেবেন।

দুপুরের পর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত পৃথক অনুষ্ঠানে সুবিধাবোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত কর্মীদের হাতে সম্মানি ভাতা তুলে দেবেন তিনি। দিনব্যাপী সব কার্যক্রম শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পুনরায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায়...

;